RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নীলফামারীর গাড়াগ্রাম — প্রতিবন্ধী লালের আশ্রয় এখন খোলা আকাশের নিচে: তাকে সহযোগিতা করতে এগিয়ে আসুন

 ০৫ অক্টোবর ২০২৫ হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের প্রায় ১৫ থেকে ২০টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃতির এই নির্মম তাণ্ডবে বহু পরিবার হারিয়েছে তাদের বসতভিটা, ফসল ও গবাদিপশু।


প্রতিবন্ধী লাল এবং তার পরিবার 

এরই মধ্যে সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে, যেখানে প্রতিবন্ধী লাল নামের এক অসহায় ব্যক্তির ঘর সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এখন তাঁর মাথার ওপর নেই কোনো ছাদ — স্ত্রী ও ছোট্ট সন্তানদের নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে।


প্রতিবন্ধী লালের নেই কাজ করার সামর্থ্য, নেই অর্থের জোগান। এমন দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’। সংগঠনটি তাঁর জন্য ১ বাইন টিন সহায়তা দিয়েছে। তবে তাঁর ঘরটি সম্পূর্ণ নির্মাণ করতে এখনো প্রয়োজন প্রায় ২.৫ বাইন টিন।


এমন কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ ইন্তেজামুল হক রানা। তিনি বলেন,


> “একজন প্রতিবন্ধী মানুষ যখন স্ত্রী ও সন্তান নিয়ে ছাদহীন জীবনে দিন কাটাচ্ছে, তখন আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তার নতুন আশ্রয়ের আশা।”




যাঁরা সহযোগিতা করতে ইচ্ছুক, তাঁরা যোগাযোগ করতে পারেন নিচের মাধ্যমে —


📞 মোঃ ইন্তেজামুল হক রানা

সভাপতি, রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠন

📱 01823137030


📞মোঃ রফিক শাহ্ 

সেবা ফাউন্ডেশন বাংলাদেশ 

📱01317112002


Comments

এলাকার খবর