গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা নারী। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরই পালিয়ে গেছে অভিযুক্ত আইয়ুব আলী (৪৫)। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি কৃষিজমিতে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আইয়ুব ওই ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক আইয়ুব দুই সন্তানের বাবা।



ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ফাঁকা মাঠে ঘাস কাটছিল আইয়ুব আলী। ওই বৃদ্ধা ছাগল আনতে মাঠে যান। এ সময় আইয়ুব জোর করে তাকে কৃষিজমিতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।