এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে স্বাগতিক হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
গোলকিপার মিতুল মারমা একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। শেষ মুহূর্ত পর্যন্ত হংকং একের পর এক আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ় ও আত্মবিশ্বাসী।

0 Comments