অনেকেই ভাবে, পরীক্ষায় ফেল মানেই জীবন শেষ! কিন্তু ইতিহাস বলে— যারা জীবনে একদিন ব্যর্থ হয়েছিল, তারাই একদিন সফলতার দৃষ্টান্ত গড়েছে।
💡 আলবার্ট আইনস্টাইন স্কুলে ধীরগতি ছাত্র ছিলেন, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও ফেল করেছিলেন। কিন্তু পরে তিনিই হলেন বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী।
💡 থমাস আলভা এডিসন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে— “তুমি কিছুই শিখতে পারবে না।” অথচ তিনিই আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফসহ এক হাজারেরও বেশি জিনিস।
💡 আব্রাহাম লিংকন জীবনের প্রথম দিকে বারবার ব্যর্থ হয়েছিলেন— ব্যবসায়, নির্বাচনে, জীবনে। কিন্তু হাল না ছেড়ে শেষ পর্যন্ত হয়েছেন আমেরিকার সবচেয়ে শ্রদ্ধেয় প্রেসিডেন্টদের একজন।
💡 ড. মুহম্মদ ইউনুস সাধারণ পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে হয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী।
একটা পরীক্ষায় ফেল করা মানে তুমি ব্যর্থ নও।
বরং সেটাই হলো সফলতার পথে তোমার প্রথম শিক্ষা।
ফেল মানে জীবনের ইতি নয়, নতুন সূচনা।

Comments
Post a Comment