যেখানে একজন চরিত্রহীন ব্যক্তি দেশের নীতি নির্ধারণ করে,
একজন কনটেন্ট ক্রিয়েটার সাংবাদিকতার কাজ করছে,
একজন সাংবাদিক নিজের পেশার মর্যাদা ভুলে চাটুকারিতায় ব্যস্ত,
ড. মোহাম্মদ সরোয়ার স্যারের মতো শিক্ষকেরা সেই কাজ করছেন — যা আসলে সরকারের দায়িত্ব,
আর সরকার শুধু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে।

যেখানে শিক্ষার চেয়ে বড় ইস্যু হিসেবে সমকামী ও পতিতাদের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়,
যেখানে ধর্মের পক্ষে কথা বললেই দল থেকে বহিষ্কার হতে হয়,
যেখানে চাঁদাবাজ, ছিনতাইকারী, খুনি মাসের পর মাস খালাস পেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়,
যেখানে ভবিষ্যতের বদলে অতীতকে বেশি গুরুত্ব দেওয়া হয়—

যে বয়সে বাচ্চাদের পড়াশোনা করা উচিত, সেই বয়সী বাচ্চাদের গানের শিক্ষক দিয়ে নর্তকী বানানোর পাঁয়তারা চলে,
যেখানে ভোটের আগে ইশতেহার শুধু মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ হয়,
যেখানে গরিবদের টাকা দিয়ে ভোট কেনার মহাউৎসব চলে—

তবুও আপনি চুপ…

কারণ সত্য বললে শত্রু বাড়বে — রাজনীতি নাকি খারাপ জিনিস, তাই রাজনৈতিক বিষয়ে কথা বলে শত্রু বৃদ্ধি করার প্রয়োজন নেই।
কিন্তু আমার কাছে আপনি জীবিত নন… আপনি মৃত।