০৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস-এর সামনে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে একটি অনন্য ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছে রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠন।
প্রবেশ করছে শীতের কষ্টের মৌসুম। সমাজের অসহায়, পথশিশু ও তৃতীয় লিঙ্গের মানুষসহ যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য সীমিত—তাদের মুখে উষ্ণতার হাসি ফোটাতেই সংগঠনটি এই মানবিক উদ্যোগ নেয়।
দেয়ালে রাখা হয় বিভিন্ন ধরনের শীতবস্ত্র—
জ্যাকেট, সোয়েটার, গেঞ্জি। যে কেউ নিজের প্রয়োজন অনুযায়ী এগুলো নিয়ে যেতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে।
রুখে দাঁড়াও বাংলাদেশের সভাপতি ইন্তেজামুল হক রানা বলেন—
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। এটি আমাদের প্রথম মানবতার দেয়াল; ইনশাআল্লাহ সামনে গাজীপুরের বিভিন্ন স্থানে এবং দেশের অন্যান্য জনপদেও আরও দেয়াল স্থাপন করা হবে।”
স্বেচ্ছাসেবক দিবসে অনুষ্ঠিত এই উদ্যোগে সংগঠনের কর্মী, স্থানীয় তরুণ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবে রূপ নেয়।
রুখে দাঁড়াও বাংলাদেশ বিশ্বাস করে—
“মানুষ মানুষের জন্য। ছোট একটি সহযোগিতাও কারও জীবনে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।”

0 Comments