বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ব্যক্তিগত চিকিৎসকসহ পরিবারের সদস্যরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর সাথে ছিলেন। 
খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র রক্ষা ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন অবস্থান গ্রহণ করে দল ও সমর্থকদের কাছে বিশেষ মর্যাদা তৈরি করেছিলেন।