নীলফামারী কিশোরগঞ্জে জামাইয়ের কারচাপায় শ্বশুর নি*হত হয়েছেন। এ ঘটনায় জামাই আবু তাহেরকে আটক করেছে পুলিশ।


দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম এনতাজুল (৬৫)। তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

ছবি: সংগৃহীত 


প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মাস আগে আবু তাহের এর সঙ্গে মেয়ের বিয়ে দেন এনতাজুল। বিয়ের পর জানতে পারে জামাই আবু তাহের থাই ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এ নিয়ে শুক্রবার নামাজের আগে আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। একপর্যায়ে আবু তাহের তার বউকে জোর করে গাড়িতে তুলে শ্বশুরের বাড়ি থেকে নিজেই কার চালিয়ে চলে যাচ্ছিলেন।


এ সময় গাড়ির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে তাকে চাপা দেয় আবু তাহের। ঘটনাস্থলেই এনতাজুলের মৃ*ত্যু হয়। পরে আবু তাহেরকে আ*টক করে পুলিশ।