গ্যালারিতে বসে ছক্কা মারা সহজ, চাচা! কিন্তু ক্রিজে নেমে বল ফেস করাটা অন্য জিনিস! জুমার বয়ান চলছে, হঠাৎ পেছন থেকে সেই 'খুঁতখুঁতে' মুরুব্বি দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন— "থামেন হুজুর! এসব কী উল্টাপাল্টা বলছেন? কিতাবে তো এমন নেই!" ইমাম সাহেব দমে না গিয়ে চশমাটা নাকে তুলে এক চিলতে রহস্যময় হাসি দিলেন। মাইকটা এগিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, "চাচা, আপনি তো মাশাআল্লাহ অনেক জানেন দেখছি! আসুন খুতবাহটা আপনিই দিন; জাতি আপনার থেকেই সঠিক জ্ঞান শিখুক!" কথাটা শুনেই মুরুব্বির হাঁটু কাঁপতে শুরু করল। পেছনের মুসল্লিরা যখন ফিসফিস করে বলতে লাগল, "যান চাচা, অনেক তো পণ্ডিতি দেখালেন, এবার একটু শুনি আপনার খুতবাহ!" তখন তিনি আমতা আমতা করে টুপিটা ঠিক করতে করতে ধপ করে বসে পড়লেন। মুসুল্লিরা ধরে নিয়ে সামনে। মাইক লাগিয়ে দেয়া হলো মুখে। কিন্তু মুরুব্বি মাইকের সামনে অ, আ, ক, খ ভুলে গেছেন।