গাজীপুরের সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মরত সফিকুল ইসলাম বুলবুল হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।



আজ সকালে সফিপুর আনসার একাডেমি লেকের ধারে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সফিকুল ইসলাম বুলবুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।



এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকাল ৪:৩০ মিনিটে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনের এক পর্যায়ে ক্ষুব্ধ কর্মচারীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন, ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন,

“আমাদের সহকর্মীর নির্মম হত্যার বিচার চাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

এবং আমরা চাই সবাই যেন নিরাপদে চলতে পারি। আজকে ওনাকে হ/ত্য করা হয়েছে আগামীতে আমারা যে তাদের শিকার হবো না তার কোন নিশ্চয়তা নেই।তাই এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।