গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় মোবাইল ফোনকে কেন্দ্র করে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি শফিকুল ইসলাম বুলবুল (৫২)।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে সফিপুর আনসার একাডেমির ১নং গেটের পূর্ব পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নং ২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলমগীর, এসআই জাহাঙ্গীর, এসআই রেজাউল এবং এসআই ইউসুফ আলীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১. আফজাল হোসেন মাসুদ (২৪)



২. রিপন হোসেন মুন্না (২৪)



প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ফোন না দেওয়াকে কেন্দ্র করে তারা শফিকুল ইসলাম বুলবুলকে হত্যা করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিরা বিজ্ঞ আদালতে তাদের জবানবন্দী প্রদান করে।