ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এমপ্লয়ীজ ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত ইবনে সিনা প্রিমিয়ার লিগ (ISPL-2026)- এর প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে ইনহেলার লিজেন্ডস ক্রিকেট টিম। প্রতিপক্ষ এডমিন দলকে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী বার্তা দিয়েছে তারা।

ম্যাচে প্রথমে বলিং করে ইনহেলার লিজেন্ডস। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও এডমিন দল ধীরে ধীরে ইনিংস গড়ে তোলে। নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে তারা, যা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য ছিল।



১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনহেলার লিজেন্ডস আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে। ওপেনারদের ভালো শুরু এবং মিডল অর্ডারের দায়িত্বশীল পারফরম্যান্সে দলটি ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

এডমিন দল ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ তৈরি করলেও ইনহেলার লিজেন্ডসের ব্যাটাররা সেই চাপ সামলে নেয়। শেষ পর্যন্ত সুসংগঠিত ব্যাটিংয়ের মাধ্যমে ১০ অভার ৩ বলে ১৬৪ রান নিয়ে ৮ উইকেটে জয় নিশ্চিত করে।

বলিং, ব্যাটিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে ইনহেলার লিজেন্ডস প্রমাণ করেছে, তারা এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল।

ম্যাচ শেষে দলের অধিনায়ক মহসিন মিয়া বলেন ,

“আমরা দলগতভাবে খেলেছি, আর সেটাই আমাদের জয়ের মূল শক্তি। সামনে আরও ভালো খেলার চেষ্টা থাকবে।”