RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ঈদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না; নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সন্তানদের জন্য নতুন জামাকাপড় কিনে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী শিশুপুত্র সাফওয়ান ওরফে হাসেন। গতকাল বুধবার (২৭ মে) সন্ধ্যায় ঘটা এই হৃদয়বিদারক ঘটনায় পুরো জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Comments

এলাকার খবর