RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

চৌহালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না সিকদারকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে যুবদল নেতা মান্না সিকদার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এই কাজে মান্নাকে সরাসরি সহযোগিতা করেন তার ভাই জনি সিকদার।পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে চৌহালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি মান্না সিকদার ও তার ভাই জনি সিকদারকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় এলাকা ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

এলাকার খবর