RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা: পিকআপের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ির নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জিমবাবু (১৪/১৫) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার (৩১ মে, ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার রণচণ্ডী উত্তরপাড়া ময়নাকুড়ী এলাকার বড়ভিটা রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিমবাবু 

নিহত জিমবাবু রণচণ্ডী খদ্দপাড়া (বুড়ীটারী) এলাকার আক্তারুল ইসলামের ছেলে এবং স্থানীয় জেয়ার উদ্দীনের নাতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জিমবাবু মোটরসাইকেল নিয়ে বড়ভিটা রোড দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে পাশ দিয়ে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।


এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে রণচণ্ডী খদ্দপাড়া ও ধরেয়ার বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করছেন স্থানীয় বাসিন্দারা।


Comments

এলাকার খবর