RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ধৈর্যহীনতা হলো আল্লাহপাকের ফয়সালার উপর আপত্তি ও অভিযোগ উত্থাপন করা।

 বিপদে হৃদয় বেদনাহত হওয়া গুনাহ নয়। বরং দুঃখ-কষ্ট ও বিপদাপদে অনিচ্ছাকৃত যে কান্না আসে, সেটাও ধৈর্যহীনতা নয়। ধৈর্যহীনতা হলো আল্লাহপাকের ফয়সালার উপর আপত্তি ও অভিযোগ উত্থাপন করা।


যদি হৃদয়ে ব্যথার আগুন জ্বলতে থাকে, দু-চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, মন-মানসিকতা ভালো নেই, বার বার কান্না আসছে, কিন্তু তাকদীরের উপর আপত্তি না করে আল্লাহর হেকমতের উপর বিশ্বাস রাখে, তাহলে এরই নাম সবর। এর উপরই আল্লাহপাকের পক্ষ থেকে অপরিসীম সাওয়াবের প্রতিশ্রুতি রয়েছে।

— মুফতী তাকী উসমানী (হাফি.)
[বই : সহজ নেক আমাল, ৪৮]



Comments

এলাকার খবর