সমাজসেবা
আর.ডি.বি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হবে আগামীকাল
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর.ডি.বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে "বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬" আগামীকাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ এ আর মামুন নার্সারি থেকে কাঁঠাল, জলপাই, মালটা, মেহগনি ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা সংগ্রহ করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল ১০টায় উত্তর ভেড়ভেড়ী দারুল হুদা নূরানী ও এতিমখানা মাদ্রাসায় বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ১০:৩০ মিনিটে কাউয়ার মোড় এতিমখানা ও মাদ্রাসায়, সকাল ১১:৩০ মিনিটে বড়ভিটা পশ্চিম পাড়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এবং দুপুর ১২:৩০ মিনিটে দক্ষিণ বড়ভিটা মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হবে।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আর.ডি.বি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
সংগঠনটির পক্ষ থেকে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সবুজে গড়ি বাংলাদেশ — এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আর.ডি.বি ফাউন্ডেশনের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Comments
Post a Comment