RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

 রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়।



আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই ঝাঁকুনিতে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

এলাকার খবর