RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা

 রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক।


বিল্লালের ভাগিনা মো. মোবারক হোসেন জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এ ঘটনার পর মোবারক তার মামা বিল্লাল হোসেনকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিস বৈঠক বসে।

তিনি আরও জানান, বৈঠকে একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

Comments

এলাকার খবর