বাংলাদেশ
প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানি মন্ত্রীকে স্পিকারের পরামর্শ
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন।
রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নে মন্ত্রীর উত্তরের পরে স্পিকার জ্বালানি মন্ত্রীকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

Comments
Post a Comment