গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রশিবির
আশা মনি ( ১৩)। গ্রামের বাড়ি কুড়িগ্রাম। মা বাবা গার্মেন্টসে চাকরি করার সুবাদে ভাড়া থাকেন গাজীপুরের মৌচাকে। তাদের পাশের ঘরে ভাড়া থাকে হিন্দু সঞ্জিত বর্মনের পরিবার। সঞ্জিতের বাড়ি টাঙ্গাইল। সঞ্জিতের এক শ্যালক লোকনাথ চন্দ্র দাস। লোকনাথের এক ভাগিনা জয় কুমার দাস চাকরির উদ্দেশ্যে এসে কিছুদিন সঞ্জিতের বাড়িতে ছিল। তখনোই সে মেয়েটিকে টার্গেট করে। জয় মেয়েটিকে সঞ্জিতের ঘরে নিয়ে তার সাথে লুডু খেলতো। যেহেতু মেয়েটি দেখতে একেবারেই ছোট এজন্য তার মা বাবা এটাকে তেমন গুরুত্ব দেয় নি। জয় মেয়েটিকে চকলেট ইত্যাদি নিয়মিত গিফট করে তার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। এই ঘনিষ্ঠতার বিষয়ে মেয়েটির মা-বাবা টের না পেলেও সঞ্জিত ও তার স্ত্রী ঠিকই জানতো। বিশেষ করে সঞ্জিত ও তার স্ত্রী এসব ব্যাপারে মেয়েটিকে উৎসাহ দিত। হঠাৎ একদিন মেয়েটি মাদ্রাসায় যাওয়ার সময় লোকনাথ ও তার দুলাভাই সঞ্জিতের সহযোগিতায় জয় মেয়েটিকে মেলা দেখাতে যাওয়ার নাম করে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে গিয়ে লাগাতার তিনদিন ধ*র্ষণ করে।
এলাকাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।ঘটনার দুমাস হয়ে গেলেও এখনো মেয়েটি গুরুতর অসুস্থ । এ ঘটনায় আজ ১৭ অক্টোবর আসরের নামাজের পর গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবির এক বিক্ষোভ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

0 Comments