![]() |
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া সাড়াসিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম এখন এক কঠিন জীবন সংগ্রামের মুখোমুখি। সরকারি নিয়ম অনুযায়ী ২০২৩ সালের ৪ ডিসেম্বর ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান তিনি। কিন্তু দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ সম্বল ‘বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ থেকে প্রাপ্য অর্থ আজও হাতে পাননি। এদিকে হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন কাটছে চরম অনিশ্চয়তায়।

0 Comments